বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘আমরা কারো কাছে হার মানি না, পরাজিত হই না’

downloadপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারো কাছে হার মানি না, পরাজিত হই না। আমাদের লক্ষ্য এদেশের মানুষ উন্নত হউক, সুন্দর জীবন পাক।আর যত বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হব আমাদের সশস্ত্র বাহিনীসহ সব ক্ষেত্রে আমরা আরো উন্নত মানের প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের যা যা উন্নত সরঞ্জামাদি প্রয়োজন তা সংগ্রহ করতে পারব।

রোববার কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমান বাহিনীতি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সংযোজন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা ৩০ প্রকার ওষুধ দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করছি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে তার নিজের স্থান করে নেবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিমান বাহিনীকে সমৃদ্ধ করতে সরকার যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছে। চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমান বাহিনী গড়তে কাজ করছে সরকার।

আরও পড়ুন