বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিজিবিতে যুক্ত হচ্ছে নারী সদস্য

bgb logoবর্ডার গার্ড অব বাংলাদেশে (বিজিবি) এবার যুক্ত করা হচ্ছে নারী সদস্য। এরইমধ্যে ৫০ জন নারী সদস্য নেওয়া হয়েছে। তারা এখন প্রশিক্ষণে রয়েছে। আরো ৫০ জন নারী সদস্য নেওয়ার জন্য অনুমোদন পেয়েছে সংস্থাটি।

রোববার দুপুরে বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচলক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিজিবিপ্রধান বলেন, ‘মন্ত্রণালয় প্রথমে ৫০ জন নারী সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছিল। কিন্তু ব্যাপক সাড়া পাওয়ায় বিজিবির পক্ষ থেকে অনুরোধ করে সেটাকে বাড়িয়ে ১০০ জন করানো হয়েছে। এর মাধ্যমে বিজিবিতে এই প্রথম নারী সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। এর মধ্য দিয়ে দেশ সেবা ও সীমান্ত নিরাপত্তার অংশীদার হবে নারীরাও।’

আরও পড়ুন