যশোরে নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। রোববার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন আদেশ দেন।
এর আগে তরিকুল ইসলাম আদালতে হাজির হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে আগাম জামিনের আবেদন করনে। পরে আদালত চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
জামিন আবেদনের শুনানিতে আদালতে তরিকুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান কবির।
উল্লেখ্য, যশোরের কোতোয়ালি থানায় নাশকতার অভিযোগে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৫ অক্টোবর এ মামলা দায়ের করা হয়।


