রাজধানীর ল্যাবএইড হাসপাতালে অভিযান চালিয়ে ‘বিপুল পরিমাণ’ অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় ধানমণ্ডিতে ওই হাসপাতালে অভিযান শুরু হয় বলে র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান।
রাত সোয়া ৮টার দিকেও অভিযান চলছিল বলে জানান তিনি।
আগের দিন রাজধানীর মোহাম্মদপুর ও ফার্মগেইটের দুটি হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে কয়েক লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
চিকিৎসক ও নার্স না থাকায় ফার্মগেইটে একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয় এদিন।


