বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কারামুক্তি মিলল রিজভীর

Rizvi-BNPবিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জামিনে মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে সোমবার বিকেল সাড়ে ৫টা ৫ মিনিটে তিনি মুক্তি পান বলে জানান কাশিমপুর কারাগার পার্ট-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

তিনি জানান, দুপুরে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে বিকেল ৫টা ৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

এ সময় রিজভীর স্ত্রী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুন