দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তবে যে জঙ্গি তৎপরতা আছে তা জামায়াতের উদর থেকে সৃষ্টি বলে মন্তব্য করেছেন মাওলানা ফরিদউদ্দিন মাসউদ।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
এ সময় বলা হয়, যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরে পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করে জামায়াত এখনো পাকিস্তানের চর হিসেবেই কাজ করছে।
এছাড়া, জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাজেয়াপ্ত করে সরকারের মালিকানায় নিয়ে আসারও দাবি জানান তিনি।


