বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় উদ্বিগ্ন প্রবাসী বাঙালিরা

newyork-bangaliযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগে দিন কাটাচ্ছেন নিউইয়র্ক প্রবাসী বাঙালিরা। একদিকে রয়েছে যেকোনো সময় রোষাণলে পড়ার আতঙ্ক, অন্যদিকে মুসলিম হওয়ায় সুবিধাবঞ্চিত হওয়ার আশঙ্কা। নিউইয়র্কের মেয়র প্রবাসীদের এ বিষয়ে আশ্বস্ত করলেও সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত অভিভাবকরা।

রাজপথে মোমবাতি জ্বালিয়ে ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাঙালিরা। এ সময় ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান তারা। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান হয়।

স্যান বার্নারডিনোতে গত বুধবার পাকিস্তানী বংশোদ্ভূত দুই গ্রিনকার্ডধারী হামলা চালানোর ঘটনায় এখন আতঙ্কিত প্রবাসী বাঙালিরা।

ইসলামের নামে প্রবাসীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা প্রবাসী মুসলমানদের কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা তাদের। এছাড়া, অভিবাসী হিসেবে সন্তানদের শিক্ষা জীবন নিয়েও উদ্বিগ্ন তারা।

এর আগে প্রবাসীরা জ্যাকসন হাইটসে স্যান বার্নারডিনো হামলার নিন্দা জানাতে এক সমাবেশের আয়োজন করেন।

আরও পড়ুন