বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আমাদের প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে: এরশাদ

ershad---------rongs‘আমি বলছি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগের কর্মকাণ্ডের কথা মানুষ ভুলে যাবে না। এরই মধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। ১৮ জায়গায় আমাদের প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। তাদের ভয়ভীতি দেখানো হয়েছে, এখনো হুমকি দেওয়া হচ্ছে।’

সোমবার দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লীনিবাসে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

গত ২৬ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ও এরশাদের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ। তাদের রাষ্ট্রপতি বলা যাবে না।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী কেন বলেছেন, তা জানি না। তিনি জিয়ার সঙ্গে আমাকে ব্র্যাকেট (বন্দি) করেছেন। আমি আর জিয়া এক নই, কথাটা আইনসম্মত নয়। আইনের কথা হলো, ১৯৮৬ সালের পর আমার সরকার বৈধ সরকার, আমি বৈধ রাষ্ট্রপতি।’

এরশাদ বলেন, ‘আমি রাষ্ট্রপতি আছি, রাষ্ট্রপতি থাকব। ১৯৮৬ সালের পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদের, রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আসিফ শাহরিয়ারসহ জেলা ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা এলাকায় পৈতৃক বাড়িতে পাঁচদিনের সফরে যাবেন ন এরশাদ। মঙ্গলবার সকালে বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে এরশাদ ভারতে যাবেন।

আরও পড়ুন