বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘সরকারকে সমস্যায় ফেলতে হিলারির প্রেসিডেন্ট হবার অপেক্ষায় ড. ইউনূস’

150112144459_female-leaders_dhub_hasinaসরকারকে সমস্যায় ফেলতে ড. ইউনূস হিলারি ক্লিনটনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার জন্য অপেক্ষা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন বলে একটি প্রতিবেদনে জানিয়েছে ইংরেজি দৈনিক ‘দ্য নিউ এইজ’।

মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যোগাযোগ ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীকে পদ্মাসেতুর মূলকাজ উদ্বোধনের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী উপর্যুক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, ড. ইউনূস ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ হারানোর পর থেকেই পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ সহ নানাভাবে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করে আসছেন।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন