বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিমানের সিটের নিচে মিলল ১৮ কেজি সোনা

goldশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮.১ কেজি ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান থেকে এই সোনা উদ্ধার করেন।

বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওই বিমানটি গতরাত ৮.৫৬ মিনিটে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীরা সবাই নেমে যাওয়ার পর বিমানটিতে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দারা। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর বিমানটির একটি সিটের নিচে লুকিয়া রাখা ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন