৭ হাজার ২৭৬ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
এতে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। প্রকল্প সহায়তা ধরা হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি।
এরমধ্যে বড় প্রকল্প হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডবল পাইপলাইন নির্মাণ প্রকল্প।
এ প্রকল্পে ৩ হাজার ৯০৩ কোটি ২০ লাখ দেবে চায়না এক্সিম ব্যাংক। সভা শেষে ব্রিফিংয় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।


