আগামী অর্থবছরের বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এ লক্ষ্য নিয়েই কাজ চলছে, জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় অংশ নিয়ে মুহিত একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি যখন প্রথম মন্ত্রী হলাম তখন আমাদের যে বাজেটটা ইনহেরিট করলাম সেই বাজেটের আয়তন ছিল ৯১-৯২ হাজার কোটি টাকা। গত বছরের বাজেট হয়েছিল ৩ লাখ কোটি টাকা। এই বছরের বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। তার মানে, সারাদেশে সরকারি খাতে খরচ গত বছরের তুলনায় ৪০ হাজার কোটি টাকা বেশি হবে।’


