বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সঞ্জয় মার্চে মুক্তি পাচ্ছেন

sanjayআগামী বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। মঙ্গলবার দেশটির কারাগার সূত্র এই তথ্য জানিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাজার মেয়াদ শেষ হওয়ায় আগামী বছরের ৭ মার্চ সঞ্জয় দত্ত মুক্তি পাচ্ছেন।

১৯৯৩ সালে মুম্বাই বোমা বিস্ফোরণের জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার মামলায় ১৯৯৬ সালে গ্রেপ্তার হন সঞ্জয়। এরপর থেকে দেড় বছর জেল খাটেন তিনি।

পরে ২০১৩ সালের মার্চে সঞ্জয়কে পাঁচ বছরের সাজা দেয় ভারতের সুপ্রিম কোর্ট। তার আগেই দেড় বছর জেল খাটায় বাকি সাড়ে তিন বছরের কারাবাস শুরু হয় ২০১৩ সালের মে মাসে, যা ২০১৬ সালের মার্চে শেষ হবে।

আরও পড়ুন