বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ম্যানহোলে পড়ে গেছে শিশু

manholরাজধানীর কদমতলী থানার পালপাড়া এলাকায় ছয় বছরের একটি শিশু ম্যানহোলে পড়ে গেছে। শিশুটির নাম নীরব। মঙ্গলবার বিকাল ৪টার দিকে শ্যামপুর ইউনিয়নের পালপাড়ায় কারখানার বর্জ্যের একটি ম্যানহোলে শিশুটি পড়ে যায় বলে জানিয়েছেন কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ওসি এনায়েত উল্লাহ জানান, তাদের ডুবুরিরা ম্যানহোল থেকে শিশুটিকে উদ্ধারে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামপুর বাজার থেকে ৫০০ মিটার দূরে বরইতলা রেল স্টেশনে কাছের ম্যানহোলে এ ঘটনা ঘটে।

ওসি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল পৌঁছেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু নীরবকে উদ্ধারে ডুবুরি দল ম্যানহোলে নেমেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন