বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কাল আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

khaleda ziaঅসুস্থ থাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ মামলার বিচারকাজ চলছে।

সানাউল্লাহ মিয়া জানান, গত ৩ ডিসেম্বর সর্বশেষ এ মামলার সাক্ষীকে জেরা করা হয়। আদালত পরবর্তী কার্যক্রমের জন্য ১০ ডিসেম্বর দিন রেখেছিলেন। খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে হাজির থাকতে পারবেন না।

আরও পড়ুন