ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌরসভা নির্বাচনের কারণে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”
বৃহস্পতিবার থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান শুল্ক কর্মকর্তা মিজানুর ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, আগরতলা পৌরসভা নির্বাচনের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিধান্ত নেওয়া হয়।


