বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শমসেরসহ বিএনপির ১২ নেতাকর্মীর বিচার শুরু

BNP-2-1পুলিশের কর্তব্যকাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে করার মামলার বিচার শুরু করার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফুর রহমান শিশির এ আদেশ দেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন শমসের মুবিন চৌধুরীর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ।

অপর ১১ বিএনপি নেতা-কর্মী হলেন আবুল কালাম আজাদ, মোস্তাফা আহমেদ, বাবুল সরদার, মো. ইয়াহিয়া, সুলতান মাহমুদ, মতিউর রহমান, আকন্দ মো. মুসা, আবদুল আল নকীব, কালাম, খোকন ও তোফায়েল আহমেদ।

২০১০ সালের ২৭ জুন গুলশান থানাধীন মহাখালীর ওয়্যারলেস গেটের সামনে পুলিশের কর্তব্যকাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এ মামলা করে পুলিশ। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ এপ্রিল বিএনপির সাবেক নেতা শমসের মুবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন।

অভিযোগ গঠনের বিষয়ে আইনজীবী জয়নাল আবেদিন বলেন, আজ শমসের মুবিনসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এর আগে আমরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও আদালত তা নাকচ করেন।

আরও পড়ুন