বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রেসার কুকার বিস্ফোরণে ঝলসে গেছে তসলিমার শরীর

Taslima2-000প্রেসার কুকার বিস্ফোরণে বুক, মুখসহ শরীরের বিভিন্ন অংশ জলসে গেছে আলোচিত এবং সমালোচিত লেখক তসলিমা নাসরিনের। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে নির্বাসিত ভারতে অবস্থানরত এই লেখক তার ফেসবুকে স্ট্যাটাসে ছবিসহ তার আহত হওয়ার কথা জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন তার জখম হওয়ার ছবিগুলো তুলে ধরে বলেন, ‘না এগুলো চুম্বনের দাগ নয়, এগুলো প্রেসার কুকার বিস্ফোরণের দাগ।’

তসলিমা বলেন, “প্রেসার কুকার এক্সিডেন্ট। ডাল রাঁধতে গিয়ে এই হয়েছে, গায়ের জোরে খুলতে চেয়েছিলাম ঢাকনা। গরম ডাল বোমার মতো ছিটকে এসে বুকে মুখে পেটে হাতে পড়ল, সিলভার এক্স লাগাচ্ছি, জ্বলন প্রচণ্ড, দোজখের আগুন যে কী করে সইব বুঝতে পারছি না।”

আরও পড়ুন