বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪১

73MQcVG89dSKআফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বিমান ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। হামলাকারী ১২ জঙ্গির সবাই সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে। সেপ্টেম্বরে তালেবান জঙ্গিরা সাময়িকভাবে কুন্দুজ শহর দখলে নেয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

কান্দাহার বিমান ঘাঁটিতে ন্যাটো বাহিনীর সদস্য, আফগান সেনাবাহিনীসহ অনেক সাধারণ মানুষ বাস করে। তালেবান জঙ্গিরা ২৬ ঘণ্টা ধরে বহু বেসামরিক মানুষকে জিম্মি করে রাখে।

বিমানবন্দরটি এখন নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সেনাবাহিনী। ইসলামাবাদে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানের সহায়তা চেয়েছেন।

আরও পড়ুন