বুধবার ৪ নভেম্বর ২০২৬

পঙ্কজ শরণের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

fakhrul-shoron_21518বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের গুলশানের বাসায় এ বৈঠক হয়। রাত সাড়ে ৮টা থেকে ২ ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

আজ রাতে খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির বৈঠকের আগে ভারত নিয়ে দলের অবস্থান এ কূটনীতিকের কাছে তুলে ধরা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন