বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সিলেট নিয়ে ব্যর্থতার ব্যাখ্যা দিলেন আফ্রিদি

Afridi+2আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি সিলেট সুপার স্টার্স। বিপিএলের তৃতীয় আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দলের ব্যর্থতা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক শহিদ আফ্রিদি।

শুরুতে সিলেটের অধিনায়ক ছিলেন আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘চাপে’ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আফ্রিদি অধিনায়ক হওয়ার পর দুই ম্যাচে জিতে শেষ চারে থাকার ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকে সিলেটের।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭১ রানে হারে পঞ্চম স্থানে থেকে চলতি আসর শেষ করে সিলেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদি জানান, প্রতি ম্যাচে অসংখ্য ভুলের মাশুল দিতে হয়েছে তাদের।

“আমরা পরিকল্পনা মতো খেলতেও পারিনি। এই খেলাটায় ধারাবাহিকতা ধরে রাখা খুবই প্রয়োজন। কিন্তু ম্যাচের পর ম্যাচ আমরা অনেক ভুল করেছি।”

প্রথম দুই ম্যাচে সিলেট হারে ১ রানে। তৃতীয় ম্যাচে এসে ৬ রানে হারে দলটি। সাফল্য পেতে মারিয়া সিলেট প্রায় প্রতি ম্যাচেই পরিবর্তন আনে। আফ্রিদি মনে করেন, বারবার একাদশে পরিবর্তন আনায় ভুগতে হয়েছে তাদের।

“আগের ম্যাচগুলোতে খুব বেশি পরিবর্তন হয়েছে। কম্বিনেশন তৈরি করা সহজ ছিল না।”

আরও পড়ুন