বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ঢাকাকে যানজটমুক্ত করতে আমরা ওয়াদাবদ্ধ’

Asaduzzaman-Khan-Kamalঢাকা শহরকে যানজটমুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আমরা ওয়াদাবদ্ধ। সে লক্ষ্যে কাজ চলছে। বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়ক ‘পার্কিংমুক্ত ঘোষণা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসাদুজ্জামান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মেয়র যে অধ্যায়ের সূচনা করেছেন, যে ভূমিকা নিয়েছেন তার ফলে ট্রাক স্ট্যান্ডের এ এলাকাটি সুন্দর হয়েছে। তেজগাঁও এলাকাবাসী মেয়রকে সাহায্য করে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আনিসুল হক তাঁর নির্বাচনী ওয়াদা পালন করছেন। শহরের যেখানে যানজট হবে তা মুক্ত করার জন্য ছুটে যাবেন তিনি। আধুনিক ট্রাক স্ট্যান্ড তৈরি করে এলাকার প্রত্যেকের স্বপ্ন পূরণ করবেন তিনি। প্রয়োজনের নিরিখে সবই করতে হবে।’

অনুষ্ঠানে জঙ্গি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য দেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান ও সাংসদ লে. কর্নেল (অব.) ফারুক খান প্রমুখ।

আরও পড়ুন