বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘণ্টায় দু’বার সেক্স, গর্ভধারণের চান্স বাড়ায় তিন গুণ

সংযম ও বীর্যধারণ নিয়ে চিরাচরিত ধারণা সম্ভবত এবার বদলাতে চলেছে। দীর্ঘদিনের সংযম পালনে বীর্যের মান ভালো হয়, এই ছিল এতদিনের ধারণা। সন্তানাদির ক্ষেত্রেও সংযম ও বীর্যধারণের কথাই গুরুজনেরা বলে এসেছেন চিরকাল। বলেছেন, বীর্যের গুণগতমানের উপরই সন্তানের মেধা, বুদ্ধি, চরিত্র নির্ভর করে। তবে সেটা নাকি সম্ভব একমাত্র বীর্যধারণেই।

কিন্তু বর্তমানে লন্ডনের নর্থ মিডলসেক্স হসপিট্যালের সাম্প্রতিক গবেষণা বলছে, পুরোনো বীর্যের চেয়ে সদ্য তৈরি হওয়া বীর্যই গর্ভধারণের ক্ষেত্রে ভালো। গবেষণা চলাকালীন বেশ কয়েকটি নিঃসন্তান দম্পতির উপর পরীক্ষা করা হয়। দেখা যায়, প্রথমবার বীর্য নির্গমনের অব্যবহিত পরে দ্বিতীয় নির্গমনের বীর্য গর্ভধারণের ক্ষেত্রে অনেকবেশি কার্যকরী ভূমিকা নেয়। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, ১ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার নির্গমন হলে সেই বীর্যে মহিলাদের গর্ভধারণ আরও চটপট হয়। সাধারণভাবে কৃত্রিম গর্ভধারণের পদ্ধতি IUI (ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন)-এ নিঃসন্তান দম্পতির সাফল্যের হার ৬%।

কিন্তু দ্বিতীয় নির্গমনের বীর্যে সেইটাই পৌঁছে যায় ২০%শে। অর্থাৎ ৩ গুণেরও বেশি সাফল্য এসেছে দ্বিতীয় নির্গমনের বীর্য থেকেই (মিলনের ১ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বীর্যের স্যাম্পল)। পরীক্ষা হয়েছিল ২৫জন মহিলাকে নিয়ে। প্রথমদিনেই সেকেন্ড স্পার্ম স্যাম্পলে ১৫জন মহিলা গর্ভধারণ করেন। পরেরদিন ওই পদ্ধতি মেনে বাকি ১০জন গর্ভবতী হন। এর থেকে প্রমাণিত, সেকেন্ড স্যাম্পলের স্পার্মের কোয়ালিটি অনেক ভালো। গবেষকদের পরামর্শ নিঃসন্তান দম্পতিরা বাড়িতে সাধারণভাবে ট্রাই করতে পারেন দ্বিতীয় স্যাম্পল দিয়ে। অর্থাৎ, ১ ঘণ্টায় দ্বিতীয়বার মিলিত হয়ে।

আরও পড়ুন