বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় আটক ২৮

40098_1জেলায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় জামায়াত-শিবিরের দুই কর্মীসহ অন্যান্য মামলায় মোট ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানায় জামায়াত ও শিবিরের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারপিট, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় বিভিন্ন থানা থেকে আরও ২৬ জনকে গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, গ্রেফতার জামায়াত-শিবিরের দুই কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার মামলা রয়েছে। পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জাভেদ হোসেন, গাইবান্ধা

আরও পড়ুন