বর্ধিত বেতন সুবিধা (সিলেকশন গ্রেড) পেলেন ৬৭৩ প্রভাষক ও সহকারী অধ্যাপক। এরমধ্যে ৫৩৭ প্রভাষককে সপ্তম গ্রেডে ও ১৩৬ সহকারী অধ্যাপককে পঞ্চম গ্রেডে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) সিলেকশন গ্রেড প্রাপ্তদের তালিকা দেওয়া হয়েছে।
এর আগে সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রভাষকরা সপ্তম জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডে ও সহকারী অধ্যাপকরা ষষ্ঠ গ্রেডে বেতন পাচ্ছিলেন।


