বুধবার ৪ নভেম্বর ২০২৬

৬০ লাখ টাকা যৌতুক চান নায়ক হেলাল খান, মামলা

helala-khan৬০ লাখ টাকা যৌতুক চাওয়ার কারণে স্ত্রী সংগীতশিল্পী ঊমা খানের দায়ের করা যৌতুকের মামলায় চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) যৌতুক আইনের ৪ ধারায় ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে উমা খান এ মামলাটি দায়ের করেন।

ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে’র আদালতে বৃহস্পতিবার ঊমা খান বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে হেলাল খানকে ৩ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, হেলাল খান ৭ ডিসেম্বর তার স্ত্রীর কাছে ৮০ হাজার ডলার (৬০ লাখ টাকা) যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় তাকে মারধরও করা হয়।

এদিকে শুক্রবার সকাল ১১টায় হেলাল খান এই ব্যাপারে দাবি করেন, আট বছর আগে আইন মেনে তাকে আমি তালাক দিয়েছি। তিনি আমার সাবেক স্ত্রী।

শিল্পী উমা খানকে সাবেক স্ত্রী উল্লেখ করে চিত্রনায়ক হেলাল খান বলেন, যেহেতু তিনি বর্তমানে আমার স্ত্রীই নন, সেহেতু যৌতুকের মামলাটি কেবলই হাস্যকর। এটি সামাজিক সম্মান নষ্টের অপচেষ্টা মাত্র।

হেলাল খান আরও বলেন- উমা মানসিক রোগী ও বিপথগামী। সে প্রায়ই ফোন করে আমার কাছে টাকা চায়। টাকা দেয়া বন্ধ করায় সে আমার সম্মানহানির চেষ্টা করছে।

আরও পড়ুন