বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পৌর নির্বাচন পরিচালনায় বিএনপির কমিটি গঠন

BNP-pouroপৌরসভা নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব হলেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার এই কমিটি গঠন করেন বলে চেয়ারপারসনের জনসংযোগ শাখার সদস্য শায়রুল কবির খান জানান।

একই সঙ্গে নির্বাচন তদারকি ও পরিচালনার জন্য প্রতিটি বিভাগে কমিটি গঠন করা হয়েছে। কাল মঙ্গলবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির সদস্যরা বৈঠক করবেন। সেখানে নির্বাচন পরিচালনা, প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় ভোট নেওয়া হবে। দলীয় প্রতীক ও মনোনয়নে এবারই প্রথম বারের মতো পৌরসভা নির্বাচন হচ্ছে। বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে।

আরও পড়ুন