বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ নয়: হাইকোর্ট

gas-powerগ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গ্যাস-বিদ্যুদের দাম বৃদ্ধিতে পুনরায় গণশুনানি চেয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আবেদন কেন পুনর্বিবেচনা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও এর চেয়ারম্যানকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি নায়মা হায়দার ও মোস্তফা জামান ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

এ সময় আদালতে ক্যাবের আইনজীবী মো. সাইফুল আলম বলেন, ‘গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা স্থগিত চেয়ে এবং পুনরায় গণশুনানি করে মূল্য নির্ধারণের জন্য ক্যাব দুইটি আবেদন করে। এর প্রেক্ষিতেই রুল জারি করেছেন আদালত।’

আরও পড়ুন