বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

উপস্থাপিকা পামেলাকে নিয়ে রহস্য: শেষ ম্যাচে বাদ

Pamela-BPL2উপস্থাপিকা পামেলা ভুতোরিয়াকে বিপিএলের ফাইনাল ম্যাচে দেখা যায়নি। অথচ সময়মতো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার পরও তাঁকে ডাকা হয়নি। কেন কর্তৃপক্ষ তাঁকে ডাকেনি এ ব্যাপারে পামেলাও কিছু জানেন না।

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলসের মধ্যে তৃতীয় বিপিএলের ফাইনাল খেলা হয়। তবে ম্যাচের কোনো পর্যায়েই পামেলাকে দেখতে পাননি দর্শকরা।

এ ব্যাপারে পামেলা ভুতোরিয়া বলেন, ‘আমাকে বলা হয়েছিল ৪টার সময় স্টেডিয়ামে উপস্থিত থাকতে। আমি সময়মতোই হাজির ছিলাম। এরপর আর ডাকা হয়নি।’

পামেলা আরো বলেন, ‘কেন আমাকে অনুষ্ঠান উপস্থাপনার জন্য ডাকা হলো না তা জানার জন্য আমি শেষ পর্যন্ত অপেক্ষা করেছি।’

বুধবার বেলা ১২টায় ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানিয়েছেন পামেলা।

এর আগে আচরণবিধি লঙ্ঘন ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ এনে বিপিএলের অন্য উপস্থাপক আমব্রিনকে বাদ দেওয়া হয় বলে দাবি করেন চ্যানেল নাইনের অনুষ্ঠান ও ইভেন্ট-প্রধান তানভীর খান।

২০০৬ সালের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় সেমিফাইনালিস্টদের একজন ছিলেন তিনি। অভিনয় করেছেন বলিউডের সিনেমায়। তবে কেবল সৌন্দর্যে নয়, উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয় পামেলা ভুতোরিয়া। দীর্ঘদিন কাজ করেছেন স্টার স্পোর্টসের উপস্থাপক হিসেবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে উপস্থাপনার সুবাদে পামেলা এবার নজর কেড়েছেন বাংলাদেশিদেরও।

আরও পড়ুন