গরু জবাই করে মাংস খাওয়া ইস্যুতে সৃষ্ট অসহিষ্ণুতা বিতর্কে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অনেকটাই একপেশে। একদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিরোধী দলগুলো। সবপক্ষই বিজেপিকে চাপে রেখেছে। কিন্তু এর জবাব দিতে গিয়ে বিজেপির এমএলএ শমিক ভট্টাচার্য উল্টো ঘায়েল করার চেষ্টা করেছেন ওইসব পক্ষকে। তা করতে গিয়ে তিনি টেনে এনেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ইস্যু।
শকিক গতকাল পার্লামেন্টে বিতর্কে অংশ নিয়ে বলেন, ২০০৭ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের রাজপথে তসলিমা নাসরিনকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ দেখা দেয়। তখন রাজপথে সেনাবাহিনী নামানো হয়েছিল। এটা কি অসহিষ্ণুতা নয়? তসলিমা ইস্যুতে কি বললেন? উল্লেখ্য, ২০০৭ সালের নভেম্বরে তসলিমা নাসরিনের লেখাকে কেন্দ্র করে কলকাতা নগরী সকাল ৯টার দিকে এক রণক্ষেত্রে পরিণত হয়। মুহূর্তের মধ্যে সব রাস্তা খালি হয়ে যায়। নামানো হয় সেনা সদস্যদের। বাধ্য হয়ে তখনকার রাজ্য সরকার তসলিমাকে রাজ্য ছাড়তে বাধ্য করে। কলকাতা থেকে পালিয়ে তসলিমা নাসরিন আশ্রয় নেন রাজধানী দিল্লির এক গোপন আস্তানায়। এ ইস্যু তুলে ধরেন শমিক। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু।
এতে বলা হয়, ২০০৭ সালের ২১শে নভেম্বরের ওই ঘটনার নেপথ্যে যে ব্যক্তি ছিলেন তিনি এখন পার্লামেন্ট সদস্য। তখন কলকাতার বিভিন্ন অংশে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছিল। এছাড়া ২০১স৩া লে তসলিমা নাসরিনের ‘দুঃসাহস’ নামের একটি টেলিভিশন সিরিয়ালের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় তৃণমূল কংগ্রেস। শমিক ভট্টাচার্য এ ছাড়াও পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের প্রসঙ্গ তুলে ধরেন।


