বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খুনিদের বিচার এদেশে হবেই: প্রধানমন্ত্রী

556145hassinna_1827_180472প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার হবে না, এটা হতে পারে না। খুনি খুনিই। তাদের বিচার এদেশে হবেই।’

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গণতন্ত্র নিয়ে কথা বলে তারা গণতন্ত্রের সংজ্ঞা ও বানান জানে কিনা তা নিয়ে সন্দেহ হয়। যারা এতিমের টাকা আত্মসাৎ করে, দেশের টাকা অবৈধভাবে বিদেশে পাঠায় তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে।’

তিনি হুঁশিয়ারি করে দেন,  এদেশে থেকে যারা পাকিস্তানের স্বপ্ন দেখে তাদের সে স্বপ্ন কখনও সত্যি হবে না।

আরও পড়ুন