বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পদ্মাসেতু: জমা পড়েনি সংশোধিত নকশার প্রতিবেদন

26092012062938pপদ্মাসেতুর পরামর্শক প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেসওয়ের কাজে অসন্তুষ্টি জানিয়ে চিঠি দিয়েছে সেতু বিভাগ। চিঠিতে অভিযোগ করা হয়েছে, আট মাসেও মূলসেতু ও নদীশাসনের সংশোধিত নকশার মূল্যায়ন প্রতিবেদন জমা দেয়নি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এভাবে চললে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলেও জানিয়েছে সেতু বিভাগ।

নিজস্ব অর্থায়নে তৈরি হবে পদ্মাসেতু সরকারের এ ঘোষণার পর পরই পুরোদমে শুরু হয় প্রকল্পের কাজ। সংযোগ সড়ক ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছিলো আগে থেকেই।

গেল বছর মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং ও সিনো হাইড্রো নামের দুটি চীনা প্রতিষ্ঠানের সাথে চুক্তির পর, শুরু হয় মূলসেতু ও নদীশাসনের কাজ। আর তাদের তদারকিতে পরামর্শক হিসেবে নিয়োগ পায় কোরিয়ান এক্সপ্রেসওয়ে।

তবে প্রতিষ্ঠাটির তদারকিতে গাফিলতি আছে বলে অভিযোগ করেছে জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বধীন আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটি।

কোরিয়ান এক্সপ্রেসওয়ের ব্যবস্থাপনা পরিচালক লী কাঙ হুনকে লেখা প্রকল্প পরিচালকের চিঠিতে বলা হয়েছে, এপ্রিল মাসে মূল সেতু ও নদীশাসনে চীনা প্রতিষ্ঠান দুটির জমা দেয়া নকশা বিষয়ক প্রতিবেদন গ্রহন করেনি বিশেষজ্ঞ কমিটি। এ প্রতিবেদন আবার দিতে বলা হলেও আট মাসেও তা জমা পড়েনি।

ডিসেম্বরের ২২ তারিখের পরবর্তী সভায় তাই প্রতিষ্ঠান দু’টির উর্ধতন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলেছে সেতু বিভাগ।

আরও পড়ুন