বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সরকার যেন পৌর নির্বাচনে হস্তক্ষেপ না করে: ফখরুল

fakhrul-bg_180838আসন্ন পৌরসভা নির্বাচনে সরকারকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

আজ শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এর আগে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী যে কয়দিন পৌরসভা নির্বাচনের জন্য প্রচারের সুযোগ রয়েছে সে কয়দিন আমাদের সমর্থিত প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা চালাবো।

তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করবে বলে আমরা দাবি করছি। সরকার যেন এই পৌরসভা নির্বাচনে হস্তক্ষেপ না করে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্র অনুপস্থিত। এখানে বাক স্বাধীনতা নেই, জনগণের ভোটের অধিকার নেই।

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ গণতন্ত্রের পক্ষে ভোট দেবেন।

 

আরও পড়ুন