বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আন্দোলন নয়, নির্বাচন দিয়েই এ সরকারকে ঘায়েল করতে হবে।
রোববার রাতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই প্রথম দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে দলীয় নির্বাচন হচ্ছে। আপনারা প্রার্থী না চিনলেও প্রতীক দেখে ভোট দিন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করুন। এ নির্বাচনের মধ্য দিয়ে এদেরকে ঘায়েল করতে হবে।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।


