বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেশে এসেছেন টিউলিপ

5515b47dcaf202e56580fb33এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি বঙ্গবন্ধুর নাতনি, শেখ রেহানাকন্যা টিউলিপ সিদ্দিক।

যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করেন বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে এসেছেন তারা। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি সোমবার সকাল ১০টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। বেলা ১১টার দিকে বিমানটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ টিউলিপ সিদ্দিকের দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন