বুধবার ৪ নভেম্বর ২০২৬

গান পাউডার, পুলিশের পোশাকসহ ৬ শিবিরকর্মী আটক

arrest_161380_181524রাজধানীর রামপুরা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে গান পাউডার, হাতবোমা ও পুলিশের পোশাকসহ ছয় শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে রামপুরা এলাকার পূর্ব উলনের একটি ভবনের মেস থেকে তাদের আটক করা হয়। আটক ছয়জনের কাছে দেড় কেজি গান পাউডার, ছয়টি ককটেল ও তিন সেট পুলিশের পোশাক পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (মিডিয়া) মোহাম্মদ মারুফ হোসেন সরদার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন