পাকিস্তান সুপার লীগে (পিএসএল) এবার দল পেলেন মুশফিকুর রহীম। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ককে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের করাচি কিংস। এতে বাংলাদেশের দুই ক্রিকেটার একই দলে খেলবেন। পিএসএলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় প্রথম বাংলাদেশের তিন খেলোয়াড়ের ভাগ্য নির্ধারিত হয়।
সাকিবকে করাচি এবং তামিম ইকবালকে শহিদ আফ্রিদির দল পশোয়ার জালমি ও মুস্তাফিজুর রহমানকে ক্রিস গেইলের দল লাহোর কালান্দার্স দলে ভেড়ায়। বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে একমাত্র সাকিব আল হাসান ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যান পরিমাণ এক কোটি টাকার কিছু বেশি।
মুশফিক গোল্ড ক্যাটাগরিতে ছিলেন। কিন্তু সোমবার তাকে কোনো দল নেয়নি। তাই নিয়ম অনুযায়ী তিনি সিলভার ক্যাটাগরিতে নেমে যান। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ২৫ হাজার ডলার। পিসিএলের বাংলাদেশী ১০ খেলোয়াড়ের নাম রয়েছে। এখনও দলের অপক্ষোয় আছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, শাহরিয়ার নাফিস ও সৌম্য সরকার।


