রাজধানীর মোহাম্মদপুরের একটি বস্তিতে আগুন লেগে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার রাত সোয়া একটা দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের কাছে বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন কুমার সরকার জানান, খবর পেয়ে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ঘরে মোমবাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
তিনি আরো জানান, আগুনে বস্তির প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে। ক্ষতি হয়েছে পাঁচ লক্ষাধিক টাকার। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


