বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেই কূটনীতিককে ফেরত নিল পাকিস্তান

Fareena_Arshadজঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ ওঠার পর ঢাকায় পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) ফারিনা আরশাদকে প্রত্যাহার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দুপুরেই তিনি ঢাকা ছেড়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে এর আগে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়। এরপর সন্দেহভাজন কয়েকজন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ এবং ইদ্রিস শেখ নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাকিস্তানি এক নারী কূটনীতিকের জঙ্গি যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে গোয়েন্দা পুলিশ।

একসময় পাকিস্তানে রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকা ইদ্রিস ঢাকার হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে পাকিস্তান হাই কমিশনের ফারিনার কাছ থেকে যোগাযোগ ও টাকা পাওয়ার তথ্য্য দেন।   ফারিনা আরশাদ ফারিনা আরশাদ এর দুদিন পর এক প্রতিবাদ লিপিতে ওই সংবাদ ‘ভিত্তিহীন’ বলে দাবি করে পাকিস্তান হাই কমিশন।

ওই খবর ‘কাল্পনিক’ দাবি করে প্রতিবাদ লিপিতে বলা হয়, “জানা গেছে, এই ‘কাহিনীটি’ গণমাধ্যমে ফাঁস করেছে পুলিশের গোয়েন্দা শাখা। আর গণমাধ্যমের একটি অংশ যাচাই না করেই খবরটি ছাপিয়ে দিয়েছে।”

পাকিস্তান হাই কমিশনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম গত ১৬ ডিসেম্বর বলেন, “ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সুনির্দিষ্ট কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করে বা বাংলাদেশে কর্মরত কোনো ডিপ্লোমেট বা কোনো কর্মকর্তার নাম উল্লেখ করে মিডিয়াতে কোনো তথ্য সরবরাহ করেনি।”

আরও পড়ুন