বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের টার্গেট ২০০ পৌরসভা

-নির্বাচনে-আওয়ামীলীগআসন্ন ২০০ পৌরসভায় জয়ের টার্গেট ক্ষমতাসীন আওয়ামী লীগের। সেই লক্ষ্যে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এসব পৌরসভায় জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তারা। ইতোমধ্যে আওয়ামী লীগের মনিটরিং সেল ২৩৪টি পৌরসভার ২০০টিতে নিজেদের প্রার্থী এগিয়ে আছে বলে প্রতিবেদন প্রস্তুত করেছে। এটি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অবহিত করা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক ৩০টি পৌরসভাতেও দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ চলছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ে প্রাথমিকভাবে প্রচারণাকে প্রাধান্য দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে বিএনপি-জামায়াতের টানা ৯২ দিনের আন্দোলনের সময় সারা দেশে জ্বালাও-পোড়াও, হত্যা, ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ডসহ জাতীয় বিভিন্ন ইস্যু স্থান পাচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে গত সাত বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হচ্ছে। তবে প্রচারণাকে গুরুত্ব দেয়া হলেও প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নানা কৌশল নিয়ে এগোচ্ছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।

আরও পড়ুন