নিয়ে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা জানতে চেয়েছেন, বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে? বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা কূটনীতিকদের ব্রিফ করেন। এ সময় কূটনীতিকরা এ প্রশ্ন করেন বলে দলের একাধিক নেতা আমাদের সময়কে জানান। এর জবাবে বিএনপি জানায়, তারা এখনো নির্বাচনী মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন।
বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, বিএনপির নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে এক কূটনীতিক বলেন, আপনারা কী মনে করছেন, পৌরসভা নির্বাচন ৫ জানুয়ারির মতোই হবে? জবাবে বিএনপি নেতারা জানান, তারা সে রকমই মনে করছেন। পরিস্থিতি আরও ভয়াবহও হতে পারে। এরপরই আরেক কূটনীতিক প্রশ্ন করেন, পরিস্থিতি এ রকম থাকলে আপনারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন কিনা?


