বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সিইসির সঙ্গে বৈঠকে আ’লীগের প্রতিনিধিরা

Onb-ecপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় পৌঁছায় এ প্রতিনিধি দল। এরপর সিইসির দফতরে বৈঠকে বসেন তারা।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও এবিএম মোজাম্মেল হক।

বৈঠকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনাসহ দলটির পক্ষ থেকে দাবি ও আপত্তির কথাও জানানো হয়। এর আগে বুধবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক সেকেন্দার আলী দলটির পক্ষ থেকে সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেন। চিঠিতি ১০ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি জানানো হয়। এ ছাড়া পৌর নির্বাচনে তাদের পর্যবেক্ষণের অনুমতি না দেওয়ার জন্যও নির্বাচন কমিশনকে বলা হয়।

আরও পড়ুন