বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইসি বিএনপির প্রতি সদয়: হানিফ

hanif_181934নির্বাচন কমিশন বিএনপির প্রতি সদয় আচরণ করছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

মাহবুব আলম হানিফ বলেন, বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মী ও দলীয় প্রার্থীকে হয়রানি করছে নির্বাচন কমিশন। তারা বিএনপির প্রতি সদয়, আওয়ামী লীগের প্রতি নির্দয়।

বিএপির প্রতি সদয় হতে গিয়ে যেন আওয়ামী লীগের প্রতি নির্দয় আচরণ না করা হয় সেজন্য সিইসির কাছে তারা অনুরোধ করেছেন বলে জানান হানিফ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্ব না থাকায় পৌর নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ড এখন লেভেল প্লাস প্লেয়িং ফিল্ড হয়ে গেছে।

হানিফ বলেন, বিএনপি এখন উদভ্রান্তের দলে পরিণত হয়েছে। তারা মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা মন্তব্যে করছে।

আরও পড়ুন