বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ১১

rr_182117যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে অন্তত ১১ জন নিহত ও ২০ জনের বেশি মানুষ  আহত হয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনের আগ মুহূর্তে স্থানীয় সময় বুধবার রাতে আঘাত হানা শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে মিসিসিপিতে সাতজন, টেনেসিতে তিনজন ও আরকানসাস অঙ্গরাজ্যে একজন নিহত হন।

ওই অঞ্চলে ছোট-বড় অন্তত ২০ টির মতো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। নিহতদের মধ্যে সাত বছর বয়সী একজন ছেলে শিশও রয়েছে।

বিবিসি জানায়, একাধিক ঘূর্ণিঝড়ের পর মিসিসিপির ঘরে ঘরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। মিসিসিপিতে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন