শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সোমবার

Khaleda+Zia_2বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাল সোমবার বিকেলে চারটায় সংবাদ সম্মেলন করবেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে সংবাদ সম্মেলনের কথা জানিয়েছেন।

অবশ্য বিএনপির একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে বিএনপি চেয়ারপারসন ভোট চাইবেন।

সূত্র জানায়, চেয়ারপারসন প্রচার-প্রচারণায় অংশ নেননি। এ কারণে সার্বিক ভাবে সব প্রার্থীর পক্ষে ভোট চাইবেন। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ওপর দমনপীড়ন, ভোটাধিকার হরণের বিষয়গুলো​ও সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

আরও পড়ুন