বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নির্বাচনে দৈনিক ভোরের কাগজের আখতারুজ্জামান লাবলু সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহবুব আলম লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির দোতালায় ক্র্যাব বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে আখতারুজ্জামান লাবলু ১১১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসারাফ হোসেন ইসা; তিনি ভোট পান ৮৫টি।
১০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব আলম লাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক আল হাদির ভোট ৫৬ ভোট। এই পদে অপর প্রার্থী আমীর মুহাম্মদ জুয়েলের প্রাপ্ত ভোট ৩৫।
ভোটে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ মোমিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এম বাদশাহ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মমতাজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু এবং দপ্তর সম্পাদক আজিজুল হাকিম।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- আমিনুল ইসলাম, শাহিন আবদুল বারী ও মো. এমদাদুল হক খান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক পদে এস এম দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশীদ।
মোট ২১৮টি ভোটের মধ্যে ১৯৯টি ভোট পড়েছে। এরমধ্যে একটি বাতিল হয়েছে।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান সাকির আহমদ সন্ধ্যায় ফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন আনিস রহমান ও তৌহিদুর রহমান।


