বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘দলকে চাঙ্গা রাখতেই বক্তব্য দেন এরশাদ’

rowshon-ershad-japa-lg20150430205131নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, দেশে গণতন্ত্র নেই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের এসব বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। তিনি বলেছেন, এরশাদ দলকে চাঙ্গা রাখার জন্যই এসব বক্তব্য দেন।

আজ সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের মন্তব্যের সমালোচনা করে রওশন এরশাদ বলেন, এতদিন পরে এই প্রশ্ন তুললে আমাদের অস্তিত্ব থাকবে না। একটা সেটেলমেন্ট ইস্যু নিয়ে কথা বলা আমাদের দুঃখজনক।

আরও পড়ুন