বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ব্যাংকে

taka_9671_182620সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন সোমবার ব্যাংকে পৌঁছেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে সোমবার এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর-২০১৫ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ৭ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন-ভাতাদি’র সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

এছাড়া গত নভেম্বর মাসের বেতন-ভাতাদি’র এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সব প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেননি, সে সকল প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা তুলতে পারবেন।

আরও পড়ুন