পৌরসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন থেকে সরে যাচ্ছে বিএনপির প্রার্থীরা। এমন দাবি করেছে আওয়ামী লীগ। বেলা পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
পরে আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। তবে ২৩৪টি পৌর সভায় যেহেতু নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনাতো ঘটবেই।
নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগকে মনগড়া উল্ল্যেখ করে তিনি বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপির প্রার্থীরা নির্বাচন থেকে স্বেচ্চায় সরে দাঁড়াচ্ছে।


