সুনামগঞ্জ পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার পৌর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আয়ুব বখত জগলুলের সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলায় আহতরা হলেন- সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান, চ্যানেল ২৪ এর সাংবাদিক মাইদুল ইসলাম রাসেল ও চ্যানেল নাইন এর প্রতিনিধি এ আর জুয়েল।
এসময় চ্যানেল ২৪ ও চ্যানেল নাইন এর ক্যামেরা ভাঙচুর করা হয়।


